Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

করোনা আক্রান্ত উল্লেখ করে দুদকে ডিএজি রূপার চিঠি

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- করোনা আক্রান্ত উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা দুর্নীতি দমন কমিশন-দুদকে চিঠি পাঠিয়েছেন।

বুধবার তার চিঠি দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধানকারী কর্মকর্তার হাতে আসে।চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ায় জিজ্ঞাসাবাদে হাজির হতে পারছেন না। তবে তিনি করোনা আক্রান্ত কি-না তা যাচাই করে দুদক পরবর্তী পদক্ষেপ নেবে।

এর আগে, জি কে শামীমসহ বিভিন্ন আসামির জামিন পেতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক নোটিশে তাকে ৪ঠা নভেম্বর সকালে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি নিয়ে হাজির হতে বলা হয়।

দুদকের নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও হাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক জি কে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিন পাইয়ে দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:56 pm, Wednesday, 4 November 2020
27 Time View