Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক:- ইউক্রেনের সম্মতির পর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল।

বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউজে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প। খবর বিবিসির।এরই মধ্যে প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনকলের সম্ভাবনার কথাও জানা গেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে।

যুক্তরাষ্ট্রের কোন কোন কর্মকর্তা মস্কোয় যাচ্ছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ যেতে পারেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ওয়ালটজ।

এর আগে, মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। তবে যুদ্ধবিরতি হবে কিনা, সেটা নির্ভর করছে রাশিয়ার ওপর।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:37 am, Thursday, 13 March 2025
32 Time View