Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

টেকনাফে নৌকাডুবি: ২৫ রোহিঙ্গা উদ্ধার, নিখোঁজ বিজিবি সদস্য

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (২২ মার্চ) সকালে রোহিঙ্গা বোঝাই নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে।

নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। 

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা করার সময় নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যায়।

তিনি আরও জানান, নৌকাডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। রোহিঙ্গা বোঝাই নৌকা উদ্ধারকাজ চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়। ডুবে যাওয়া নৌকা এবং ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:36 pm, Saturday, 22 March 2025
35 Time View