Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে মিললো জীবিত নবজাতক

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টাক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা জামালপুর মহেশালী এলাকায় এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছেন। পরে শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ভুট্টাক্ষেতের পাশের মরিচক্ষেতে কাজ করছিলেন এক নারী শ্রমিক। তিনি শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে ভুট্টাক্ষেতের ভেতরে যান। এসময় তিনি কাপড়ে মোড়ানো নবজাতকটিকে ভুট্টাক্ষেতে দেখতে পান। স্থানীয়দের বিষয়টি জানালে শিশুটিকে দেখতে ছুটে আসেন অনেকেই।

পরে স্থানীয় প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে আসেন ইউএনও খাইরুল ইসলাম। তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়।

এ প্রসঙ্গে খাইরুল ইসলাম বলেন, এটি খুবই অমানবিক কাজ। কারা কী কারণে এ কাজটি করেছে, তা জানা যায়নি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:20 pm, Monday, 24 March 2025
54 Time View