Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সংস্কারের জন্য ৯ বিষয়ে ইসি’র মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- সংস্কারের জন্য দ্রুত বাস্তবায়নযোগ্য ৯টি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টি বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, হলফনামার খসড়া, পোস্টাল ব্যালট, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ভোটার তালিকাকরণ (অভ্যন্তরীণ ও প্রবাসী), রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।

সচিব আখতার আহমেদ আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করা হবে। তবে সুপারিশগুলো কী হবে সে বিষয়ে কোনও তথ্য না দিয়ে বলেন, কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এছাড়া ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বলেও জানান ইসি সচিব। এসময় সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বলেন, সংস্কার কাজের জন্য নির্বাচন ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:11 pm, Tuesday, 25 March 2025
26 Time View