Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মামুন ও নুরকে গ্রেপ্তারের দাবিতে ফাতেমার আল্টিমেটাম

কাকলী সুলতানা ঢাকা জেলা প্রতিনিধি:- ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল মামুন ও সাবেক ভিপি নুরকে গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন অভিযোগকারী শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে তার অবস্থান কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তির কথাও জানান ফাতেমা আক্তার বিথী। এসময় তিনি বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামুন, নুর ও বাকি যে আসামিরা আছে তাদের যদি গ্রেপ্তার না করা হয় তবে সামনে আরো কঠোর কর্মসূচি দেবো।

এ ঘটনায় এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও তদন্ত কমিটি না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ফাতেমা।এদিকে, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী কোতয়ালি থানায় সাবেক ডাকসুর ভিপি নুরকে সহযোগী আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

এ মামলায় সাইফুল ইসলাম ও নাজমুল হুদ কারাগারে রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:28 pm, Thursday, 5 November 2020
25 Time View