Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

অনলাইন ডেস্ক:- রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে দ্বিতীয় ধাপে গঠিত পাঁচ সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিশনগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশন।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সংস্কার কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই পাঁচ সংস্কার কমিশনের মধ্যে গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

এর আগে, গত মাসের ১৮ ফেব্রুয়ারি এই ৫ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ায় সরকার। তবে সেই মেয়াদ শেষ হওয়ার চারদিন আগেই নতুন করে আবার তা বাড়ানো হলো।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:50 pm, Thursday, 27 March 2025
26 Time View