Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হবিগঞ্জে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:- হবিগঞ্জের লাখাই উপজেলায় সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আব্দুল মুকিত ও রোকন মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে একটি পুরাতন টিভি বিক্রিকে কেন্দ্র করে সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ঈদে এলাকায় ফির লে তাদের মধ্যে আবারও কথা কাটকাটি হয়।

এরপর চেয়ারম্যানসহ স্থানীয়রা বিষয়টি মিমাংসার জন্য মঙ্গলবার সকালে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তারা আরও জানান, ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিকিৎসাধীন অনেকেই পালিয়ে যায়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বেশ কিছু দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:10 pm, Tuesday, 1 April 2025
29 Time View