Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টে ছবক দিচ্ছেন: রিজভী

মানিক মিয়া ঢাকা:– অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যারা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

বুধবার (২ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের স্পিরিটের ওপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফলে গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে। এ সময় অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নিবার্চনের দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইনিকরণ করবে।

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:58 pm, Wednesday, 2 April 2025
23 Time View