Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জামালপুরে ভুট্টাক্ষেতের আড়ালে গাঁজা চাষ, কৃষক গ্রেফতার করে

জামালপুর প্রতিনিধি:- জামালপুরে অভিনব কৌশলে ভুট্টাক্ষেতের মাঝে গাঁজার চাষ করার অপরাধে সাইফুল ইসলাম নামের ১ কৃষককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি গাঁজা গাছ।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর গোয়েন্দা পুলিশের ডিবি-১ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

গ্রেফতার সাইফুল মেলান্দহ উপজেলার ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়নের রান্দুনীগাছা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে ভুট্টাক্ষেতে লুকানো অবস্থায় গাঁজার দুটি জীবিত গাছ উদ্ধার করে। অভিযানে সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ওসি নাজমুস সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:38 pm, Wednesday, 9 April 2025
21 Time View