Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদন:- স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদফতরের এক নির্বাহী প্রকৌশলীকে ফোন করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ও আপনে খোঁজ রাখেন নাই। কয় দিন লাগবে? শুনেন, সাত দিনের মধ্যে ড্যাম রিপেয়ার করবেন, না হলে আপনাকে কিন্তু রিপেয়ার কইরা দিমু। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না। সাত দিনের মধ্যে এটা করবেন। না করলে বুঝতে পারছেন তো, আপনারেই রিপেয়ার কইরা দিমু।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে সুনামগঞ্জ সদরের দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় বোরো ধান কাটার উদ্বোধন করতে এসে রাবার ড্যাম কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে ফোন করে এসব কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপদেষ্টা প্রতীকী ধান কেটে কর্মসূচির উদ্বোধনের পর কৃষকদের সঙ্গে হাওরের ফসল, ধানের দাম, হাওরের ফসল রক্ষা বাঁধসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় কয়েকজন কৃষক জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক এলাকার গজারিয়া রাবার ড্যামের সমস্যার কথা জানান। এটি এখনও সংস্কার না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। তখন উপদেষ্টা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর খোঁজ করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন তখন সেখানে ছিলেন না। পরে উপদেষ্টা তাকে ফোন করে ওই রাবার ড্যামের বিষয়ে জানতে চান।

এ সময় উপদেষ্টা ফোন করে প্রকৌশলীকে রাবার ড্যামটির কাজ সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন। প্রকৌশলী কেন এখানে আসেননি, সেটিও জানতে চান উপদেষ্টা। একপর্যায়ে তাকে সেখানে আসতে বলেন। ফসল রক্ষা বাঁধের কাজে কোনও ঝামেলা হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ঝামেলায় পড়বেন বলেও জানান উপদেষ্টা। তিনি তখন পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারকে ডেকে বাঁধের বিষয়ে খোঁজ নেন। সেইসঙ্গে বাঁধের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।

এ সময় উপদেষ্টার পাশে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক সাইফুল ইসলাম, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:11 pm, Thursday, 10 April 2025
22 Time View