Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় আটক

নিউজ টুডে:- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।আটকরা হলেন- ভারতের মুর্শিদাবাদ এলাকার মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫), ও মো. বাপন মন্ডল (৩২)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরচিলমারী এলাকার ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রিরচরের মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডলের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ ভারতীয়কে আটক করা হয়। এ সময় বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায়।বিজিবি সূত্র আরও জানায়, হাটপাড়া এলাকায় মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও চরচিলমারী আকন্দপাড়া এলাকায় বিজিবির অভিযানে আরও ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়।

আটক ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:52 pm, Friday, 18 April 2025
27 Time View