Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ছিনিয়ে নেয়া তিন নৌকা ফিরিয়ে দিল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি:- বিজিবির প্রতিবাদের মুখে জেলেদের কাছ থেকে ছিনিয়ে নেয়া তিন নৌকা ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরার সীমান্তবর্তী কালিন্দি নদীর জিরো পয়েন্টে পতাকা বৈঠক শেষে নৌকাগুলো ফেরত দেয় বাহিনীটি।

এর আগে গত শুক্র ও শনিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার ও বিএসএফের শমসেরনগর ক্যাম্পের কর্মকর্তারা অংশ নেন।

সুবেদার আবু বক্কার জানান, বিএসএফ শুধু নৌকা নয় সাথে থাকা জাল, দড়ি, অন্যান্য মালামালসহ নগদ টাকাও ফেরত দিয়েছে।

এর আগে, গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) বিএসএফ সদস্যরা স্পিডবোটে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সুন্দরবনের বয়ারসিং এলাকায় মাছ ধরার সময় জেলেদের তিনটি নৌকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:08 pm, Sunday, 20 April 2025
39 Time View