Jashore , Saturday, 8 August 2026
সর্বশেষ:
বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন যশোরে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’ শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯ প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শৈলকুপায় দুই গ্রুপের সংর্ঘষে আহত ৭, বাড়িঘর ভাঙচুর

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের শৈলকুপায় কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। এসময় ৫টি বাড়িঘর ভাঙচুর, গাছ কর্তন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে আবু তালেবের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় দবিরের সমর্থকরা।

জানা যায়, সোমবার সকালে আনিপুর গ্রামে ক্ষেতে পানি দেয়ার সময় দবিরের সমর্থক রাফিজের সঙ্গে কথা কাটাকাটি হয় আবু তালেবের সমর্থক আমিরুলের। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের লাল্টু, দবির, রাফিজ ও মানিকের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।

হামলাকারীরা বাড়িঘরে ইটপাটকেল ছোড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের টিন, দরজা, জানালা ভাঙে। এসময় বেশ কিছু জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আছে।

হামলার ঘটনায় দবির, লাল্টু, মানিক, বাপ্পি, রাফিজ, রফিক, আতিকুলসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

শৈলকুপায় দুই গ্রুপের সংর্ঘষে আহত ৭, বাড়িঘর ভাঙচুর

Update Time : 08:57 pm, Monday, 21 April 2025