Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের কয়েক জেলায় ব্ল্যাকআউট

নিজস্ব প্রতিবেদক:- যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।

তাতে শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তার মধ্যে অন্তত ১০ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড। তাদের কাছ থেকে জানা গেছে, গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। রাট ৮টার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। পুরোপুরি সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে।

এদিকে, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাতে হয়েছে এসব অঞ্চলের জনগণকে। বিদ্যুৎনির্ভর সব কাজকর্ম বিঘ্নিত হয়েছে।

এর আগে, ২০১৪ সালে এ রকম একটি ঘটনায় সারাদেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কারণে গ্রিড বিপর্যয় ঘটেছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:59 pm, Saturday, 26 April 2025
20 Time View