Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:- কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষে বাংলাদেশ।

এই দু’দেশ যদি সহায়তা চায় তাহলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে, আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত-মহাসম্পর্ক আছে। কিন্তু এ অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে উঠতে এমন বড় কোনও সংঘাত সৃষ্টি আমরা চাই না।

এ বিষয়ে মধ্যস্থতায় বাংলাদেশের কোনো ভূমিকা নেয়া উচিৎ নয় জানিয়ে তিনি বলেন, আমরা চাইব তারা আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। তারা সহায়তা চাইলে আমরা মধ্যস্থতা করতে পারি। তবে আগ বাড়িয়ে আমরা যেতে চাই না। এ বিষয়ে অফিশিয়াল কোনো যোগাযোগ করাও হয়নি। দু’একটি দেশের পক্ষ থেকে মধ্যস্থতা করে দেয়ার প্রস্তাব এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:25 pm, Sunday, 27 April 2025
27 Time View