Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

লোডশেডিং হবে, তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে: বিদ্যুৎ উপদেষ্টা

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- লোডশেডিং হচ্ছে এবং হবে, তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলে জানান তিনি।

রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

উপদেষ্টা জানান, বর্তমানে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারনে সামনে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা বাড়বে। ভর্তুকি যেন না বাড়ে সেকারণে কিছু লোডশেডিং দেয়ার জন্য বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল গ্রিড বিপর্যয়ের কারন তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। গ্রিড বিপর্যয়ের কারন, এর জন্য কারা দায়ী তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। গ্রিডের স্টাবলিটির জন্য কাজ করছে মন্ত্রণালয়।এখন বিদ্যুৎ সরবরাহে এখন কোনো সংকট নেই।

তিনি আরও জানান, মেট্রোরেল ১ ঘণ্টার জন্য বন্ধ থাকার কারন খতিয়ে দেখতে বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। মেট্রোরেল ১ ঘণ্টার জন্য বন্ধ থাকার কারন বলা হয়েছে বিদ্যুৎ সংকট। কমিটি তা খতিয়ে দেখে রিপোর্ট দিবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:27 pm, Sunday, 27 April 2025
19 Time View