লিটারে ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া:- লিটারপ্রতি ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিন ১০৫ থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ১২৬ থেকে ১২৫ টাকা ও পেট্রোল ১২২ থেকে কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ফেব্রুয়ারি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা বাড়ানো হয়েছিল। এরপর মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখে সরকার।

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই থেকে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে আসছিল সরকার।