Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কসবা সীমান্ত: গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ঢাকায় আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল।

আহত ওই ব্যক্তিকে ঢাকায় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ মে) দুপুরে বিজিবির একটি টহল দল রাজধানী ঢাকার মগবাজারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে। পরে পুলিশে নিকট হস্তান্তর করে।

আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মণের ছেলে সুজন বর্মণ।

রোববার মধ্যরাতে কসবার মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়। পরে বাংলাদেশি তরুণ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যদিকে ভারতীয় নাগরিক চিকিৎসার জন্য রাজধানীর মগবাজারের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বিজিবির একটি টহল দল তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:47 pm, Monday, 5 May 2025
19 Time View