সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
রাজধানীতে ৮ মামলার আসামি খোকনসহ গ্রেফতার ৩
মবিনুর রিমন ঢাকা:- রাজধানীর খিলক্ষেত বাজার থেকে অভিযুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম খোকন এবং হেলাল উদ্দিন ও আব্দুর রহিম নামে তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে উত্তরা আর্মি ক্যাম্প।
রোববার (১১ মে) দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী জানায়– তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মাদক বাণিজ্য, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। শহিদুল ইসলাম খোকনের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। একই অভিযোগে খোকনকে গত ২৪ সেপ্টেম্বর এবং তার সহযোগী আব্দুর রহিমকে ২২ এপ্রিল গ্রেফতার করা হয়। জামিনে মুক্তি পেয়ে আবারও তারা অপরাধে জড়িয়ে পড়ে।
সেনাবাহিনী আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :


























