Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সীমান্তে বিজিবির অভিযান, ৪ কোটি টাকার ভারতীয় মাদক ও পণ্য জব্দ

আখাউড়া প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা সীমান্তে পৃথক অভিযানে ৪ কোটি ১০ লাখ টাকার ভারতীয় মাদক, পোশাক সামগ্রী ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি।

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান। এ সময় মো. কবির হোসেন (৪০) নামে কুমিল্লার এক চোরাকারবারিকে আটক করা হয় বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ।

লে. কর্নেল জিয়াউর রহমান জানান, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা, শংকুচাইল, শশীদল, সালদানদী এবং বড়জ্বালা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা, ফেন্সিডিল, আতশবাজি, মোবাইল ডিসপ্লে এবং বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৫৯০ টাকা বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:01 pm, Sunday, 11 May 2025
19 Time View