Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী সক্রিয় থাকবে র‍্যাব

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এবার দেশব্যাপি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সক্রিয় থাকবে র‍্যাব। শুক্রবার সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়  হেডকোয়ার্টার থেকে।

কোন কোন স্থানে র‍্যাব সক্রিয় থাকবে র‍্যাব?

ক। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব দেশ ব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

খ। সারাদেশ ব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের স্থান গুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকারম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহ ও দেশের অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা সুইপিং করা হচ্ছে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। এছাড়াও যে কোন পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

গ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিত করার জন্য সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন ও হয়রানি, মলম পার্টি, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঘ। ঢাকা অভিমুখী পশু বহণে চাঁদাবাজী রুখতে প্রতিটি হাইওয়েতে র‍্যাব নিয়মিত টহল ও নজরদারী রয়েছে।

ঙ। গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান এবং বিনোদন কেন্দ্র সমূহে স্ট্যাটিক টহল বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে।

চ। রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র‍্যাবের নজরদারী ও টহল বৃদ্ধি করা হয়েছে।

দেশের সকলের ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব। যে কোন জরুরী প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ দেশের সকল জনগণকে র‍্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।

র‍্যাব, বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে ২০০৪ সালের জন্মলগ্ন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক বিরোধী কার্যক্রম, শীর্ষ সন্ত্রাসী, চরমপন্থি, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল, নাশকতাকারী এবং চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বন্যাসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগের ক্ষেত্রে মানবিক কার্যক্রমে অংশ নিয়েছে এলিট ফোর্স র‍্যাব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:51 pm, Friday, 6 June 2025
21 Time View