Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আজ পদ্মা সেতুতে বসানো হবে সবশেষ স্প্যান

নিজস্ব প্রতিবেদন:- আবহাওয়া অনুকূলে থাকলে আজ ( ৯ ডিসেম্বর) পদ্মা সেতুতে বসানো হবে সবশেষ স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১তম স্প্যানটি বসলেই সম্পূর্ণ দৃশ্যমান হবে সেতুর নির্মাণ।

শেষ হবে দীর্ঘদিনের অপেক্ষার। আর তাই শেষ স্প্যান বসানোর আনন্দে ভাসছেন সেতুর শ্রমিক, প্রকৌশলীসহ পদ্মাপাড়ের মানুষেরা।

প্রমত্তা” পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা পিলারগুলোতে একের পর এক স্প্যান বসে জোড়া লাগিয়েছে দীর্ঘ দিনের স্বপ্নকে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসতে প্রস্তুত শেষ স্প্যান টু-এফ।

৪১ তম স্প্যানটির দুই পাশে থাকছে বাংলাদেশ ও চীনের পতাকা, যা বহন করছে করবে দুই দেশের সম্পর্ক অটুট রাখার বার্তা।

পদ্মা সেতুর দৃশ্যমান

নানা প্রতিকূলতা মোকাবেলা করে প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে প্রথম থেকে ৪০ টি স্প্যান সফলভাবে বসেছে। শেষ স্প্যানটিকে পিলারে বসাতে প্রস্তুত রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন।

স্প্যান বসানোকে ঘিরে তাই দেশি বিদেশি প্রকৌশলী, শ্রমিকদের মধ্যে এখন উৎসব আমেজ।শুরুতে একেকটি স্প্যান বসাতে সময় লাগতো কয়েকমাস।

প্রবল স্রোতসহ নানা প্রতিকূলতায় সেতুর নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দ্রুত সেতুর কাজ এগিয়ে যাওয়ায় আনন্দিত স্থানীয়রা।শেষ স্প্যানটি বসানোর কাজ শেষ হলে পুরোদমে চলবে রেলওয়ে এবং সড়কপথের স্ল্যাব বসানোর কাজ।

প্রমত্তা পদ্মায় ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতু গড়বে নতুন দিগন্ত। সেই আশায় আছে পুরো দেশবাসী ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:53 am, Wednesday, 9 December 2020
24 Time View