Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিকাশ কর্মীকে কুপিয়ে জখম

মিশুক মেহেরপুর জেলা প্রতিনিধি:- মেহেরপুরে জুয়েল রানা (২৭) নামের এক বিকাশ কর্মীকে (ডিএসও) কুপিয়ে জখম করে তার কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

১১টার দিকে সদর উপজেলার কোলার মোড় এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা।আহত বিকাশ কর্মী জুয়েল রানা জানান, সকালে নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে অফিস থেকে বের হন তিনি।

পথিমধ্যে ৫টি এজেন্টের কাছে ৯৭ হাজার টাকা পেমেন্ট করি। এসময় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আমার ব্যক্তিগত নাম্বারে একজন ফোন দিয়ে টাকা নেওয়ার জন্য সেখানেই দাঁড়াতে বলে। আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করি।

এসময় ৫ জন লোক রামদা ও রড দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার কাছে থাকা বাকি ২ লাখ ৫৩ হাজার টাকা এবং আমার ব্যক্তিগত মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সউদ কবির মালিক জানান, তার মাথায় ৫টি ও দুই হাতে কোপানো হয়েছে। তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করার প্রস্তুতি চলছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:53 am, Thursday, 10 December 2020
61 Time View