Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ডিজিটাল নিরাপত্তা আইনে কুষ্টিয়া পুলিশ সুপার কে হত্যার হুমকি দেয়ার থানায় মামলা

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কায়েস মিয়া বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন।

২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪(২)/২৫(২)/২৯/(২)/৩১(২)/৩৫(২) ধারা ও ১৮৬০ সালের পেনাল কোডের ৫০ ধারার অপরাধে এ মামলা দায়ের হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশরাফুল আলম মামলাটি তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, এজাহারে বর্ণিত ফেইসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা কিভাবে চালাচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহার সূত্র জানা যায়, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমন, জঙ্গি ও ধর্মীয় উগ্রতা নিয়ন্ত্রণে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর হয়। মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠান।

এরপর গত ১৭ ডিসেম্বর কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়। সেই ঘটনায়ও মামলা হলে দ্রুত সময়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়া জেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ২১ ডিসেম্বর কুমারখালীতে কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বিশেষ অতিথির বক্তব্য দেন।

দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুয়ায়ী সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

পুলিশ সুপারের মানসম্মান ক্ষুণ্ন করতে তার ঊল বক্তব্যের ভিডিও ও ছবি এডিটিং করে খন্ডিতভাবে পলাতক অজ্ঞাতনামা আসামিরা প্রতারণা করে ছদ্দবেশ ধারণ করে ।

সামাজিক যোগাযাগ মাধ্যম ফেইসবুক ও ইফটিউব চ্যানেলে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর, উস্কানিমূলক জাতীয় তথ্য-উপাত্য ছড়িয়ে দিয়ে পুলিশ সুপারকে হত্যার হুমকি প্র্রদানসহ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ফেইসবুকের এমন ১৭টি লিংক ও একটি ইউটিউব চ্যানেলের আইডি মামলায় উল্লেখ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:18 am, Tuesday, 5 January 2021
20 Time View