Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

‘মানুষের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

স্বাধীন কন্ঠ ডেস্ক

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। একটি নির্বাচিত সংসদ ও সরকার এসেছে। সমস্ত দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হবে। সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে আসেন। এ সময় বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন তো বাংলাদেশের উন্নয়ন। সেদিকে তো কাজ করতেই হবে। অনেক বড় দায়িত্ব। দেখা যাক কী হয়, চেষ্টা করবো সবাইকে নিয়ে।’

বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। পোর্টের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে।’

পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর জুমার নামাজ আদায় করেন নগরীর কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় লাভ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:42 pm, Friday, 20 February 2026
29 Time View