Jashore , Thursday, 19 November 2026
সর্বশেষ:
যশোরে কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যুবদলের বিক্ষোভ যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের বিশেষ তল্লাশি, মোটরসাইকেলে নজরদারি নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত যশোরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি যশোরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল যশোরে পুলিশ সদস্যদের কল্যাণে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রেঞ্জ ডিআইজি যশোরে শিক্ষক আব্দুল খালেককে অবসরজনিত বিদায় সংবর্ধনা যশোরে ককটেল বিস্ফোরণ মামলায় মাছ ব্যবসায়ীকে আসামি করার অভিযোগ ভারতে থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগের সাবেক নেতা মানিক গ্রেপ্তার

ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!

স্বাধীন কন্ঠ ডেস্ক

সাধারণত ঈদ উৎসবে নায়িকাদের মূল চমক থাকে নতুন সিনেমা ঘিরে। সে ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই সময়ের অন্যতম প্রমাণিত অভিনেত্রী বুবলী। এই ঈদে তার প্রধান উপহার হয়ে আসছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’।

এরমধ্যে একেবারে যেন চমকে দেয়ার মতো খবর দিলেন বুবলী। যে খবর সিনেমার খবরকেও ছাপিয়ে যাওয়ার মতো। কারণ, এই ঈদে তিনি অভিষিক্ত হচ্ছে গায়িকা হিসেবে। তাও আবার দেশের প্রধান ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে!

আপনারা জানেন, ‘ইত্যাদি’র মঞ্চে গায়িকা হিসেবে অভিষেক মানে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়া। যেমন নজির সর্বশেষ সৃষ্টি হয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের মাধ্যমে। যিনি এক গানেই সুপার হিট।

সেই ধারাবাহিকতায়, এবারের ঈদ ‘ইত্যাদি’র মূল চমক হয়ে হাজির হচ্ছেন গায়িকা বুবলী। এমনটাই নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির কর্তা হানিফ সংকেত।

এতে বুবলীর সঙ্গে কণ্ঠ মেলাবেন ইমরান মাহমুদুল। পেশাদার সংগীতশিল্পী না হয়েও পেশাদার শিল্পী ইমরানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। এমটাই জানালো ‘ইত্যাদি’-পক্ষ। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কী এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটি আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:57 pm, Monday, 9 March 2026
71 Time View