শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
সর্বশেষ
স্বাধীনতাবিরোধী অপশক্তি ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছেদুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল ও অভিনেত্রী কালিয়াযশোরে বিজয়স্তম্ভে কাপড়ে বঙ্গবন্ধুর নাম ডেকে ফুলেল শ্রদ্ধাশহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র : প্রধানমন্ত্রী তারেক রহমানএকাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস আগে, বাকি সব পরে : স্বরাষ্ট্রমন্ত্রীচৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহতগত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণযশোরে যাত্রীবাহী বাসে আগুনঅন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল ‘ডিপ স্টেট’বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব
Homeজাতীয়শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র : প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র : প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাধীন কন্ঠ ডেস্ক
শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের ইতিহাসের সব জাতীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেছেন, অতীতে যেভাবে জিয়াউর রহমানকে খাটো করা হয়েছে, তা থেকেই প্রমাণিত হয়েছে, তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র। হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান।

তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করেছেন। নিজের লিখিত ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধে তিনি সব স্পষ্ট করেছেন। সেটা প্রকাশ হওয়ার পর কারো দিক থেকে কোনো আপত্তি আসেনি। অথচ পরবর্তীতে তাকে খাটো করার কত চেষ্টা হয়েছে।

তারেক রহমান জানান, জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার সরকার। সমাজের একটি অংশ নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষ নিয়ে ভালো থাকাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

এ সময় তিনি মনে করিয়ে দেন, আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে। ঐক্যবদ্ধভাবে সবাই একসঙ্গে দেশের জন্য কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারবেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়