Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ডিসিদের যেসব নির্দেশনা দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাধীন কন্ঠ ডেস্ক
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, চলমান প্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্প সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে মিল রেখে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে, সেগুলো বাস্তবায়নের দিকে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়ন বাজেটকে দুর্নীতিমুক্ত, সর্বোচ্চ ও গুণগতমান বজায় রেখে শেষ করারও তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া সরকার যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার পরিকল্পনা নিয়েছে সে উপযোগী পরিবেশ তৈরি করতেও জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:24 pm, Monday, 4 May 2026
46 Time View