Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দুই বছরের জন্য এক্সকো সদস্য হলো বাংলাদেশ

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৬-২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অফ গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে।

বুধবার (২০ মে) লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। বোর্ডের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন লন্ডনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম।

কমনওয়েলথ এক্সিকিউটিভ কমিটি ১৬টি সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি সদস্য চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়।

কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী এবং প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকি করার জন্য দায়িত্বপ্রাপ্ত। কমিটি কমনওয়েলথ বোর্ড অফ গভর্নরসের জন্য নীতিগত সুপারিশও করে। কমিটি কমনওয়েলথের নতুন এবং স্বীকৃত সংস্থার (এও) সদস্যপদ যাচাই করে।

এক্সিকিউটিভ কমিটিতে (এক্সকো) বাংলাদেশের সর্বসম্মতিক্রমে নির্বাচন কমনওয়েলথের মধ্যে বাংলাদেশের গভীর প্রতিশ্রুতি, সক্রিয় অবদান এবং শক্তিশালী নেতৃত্বের প্রতিফলন।

উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথম কোনও আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ পেয়েছিল বাংলাদেশ। এর আগেও ২০১৮-২০ এবং ২০২২-২৪ মেয়াদে দুইবার বাংলাদেশ এক্সকো সদস্য নির্বাচিত হয়েছে।#

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:20 pm, Thursday, 21 May 2026
46 Time View