Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন কন্ঠ ডেস্ক
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনও বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের “অভয়ারণ্য” থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৩১ মে) জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিন পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিগত সময়ের দুর্বৃত্তায়নের রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের কাঠামো গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি উদাহরণ জঙ্গল সলিমপুর। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, “এলাকায় সিসিটিভি ক্যামেরা ও সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলে সন্ত্রাসীরা যে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল, যৌথ অভিযানের মাধ্যমে তা ভেঙে দেওয়া হয়েছে।” তবে তথ্য ফাঁসসহ কিছু কারণে অভিযানের লক্ষ্য পুরোপুরি অর্জন করা যায়নি বলেও জানান তিনি।

র‌্যাবের নির্মাণাধীন ক্যাম্প ভাঙচুরের ঘটনাকে “রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ” হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর পেছনে থাকা ভূমিদস্যু ও ইন্ধনদাতাদের চিহ্নিত করার কাজ চলছে।

স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, “যারা বিভিন্ন কারণে এখানে বসবাস করছেন, তাঁদের কাউকে আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের জন্য পুনর্বাসনের একটি টেকসই পরিকল্পনা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুরে আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর জন্য অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়েও প্রশাসনিক প্রক্রিয়া এগোচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা জনগণকে সঙ্গে নিয়েই এগোতে চাই।”

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:24 pm, Sunday, 31 May 2026
71 Time View