Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

স্বাধীন কন্ঠ ডেস্ক

প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা পর্যায়ে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনও বক্তব্য রাখেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের প্রতিটি জেলায় ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন, চিকিৎসকরা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, চিকিৎসকদের অবহেলা বা অপচিকিৎসার অভিযোগ প্রায়ই গণমাধ্যমে উঠে আসে। সাম্প্রতিক সময়ে আদ্-দ্বীন হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাও এ বিষয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:38 pm, Wednesday, 1 July 2026
37 Time View