Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চিলাহাটি-হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দেশ একমত হয়েছে

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ-ভুটান বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যেকার নৌ-রুটগুলো সচল করার বিষয়ে একমত হন দুই প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি-পিটিএ’র সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ-ভুটান বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যেকার নৌ-রুটগুলো সচল করার বিষয়ে একমত হন দুই প্রধানমন্ত্রী।

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে দুই প্রধানমন্ত্রী প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। এ সময় তাদের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনে বিমান ও রেলপথের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলাপ হয়।

শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে ২০২০ সালের ডিসেম্বরে করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ নবায়ন করেন ভুটানের প্রধানমন্ত্রী। তার দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এককালীন পুর্ণ ভিসা ও বহুপ্রবেশাধিকার সুবিধা দেওয়ার প্রস্তাব দেন।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি জানান, চিলাহাটি-হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে দুই দেশ একমত হয়েছে। জলবিদ্যুৎ সহযোগিতায় নেপালসহ নয়াদিল্লীর সঙ্গে বহুপাক্ষিক আলোচনা অব্যহত আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে দেখা করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:18 am, Thursday, 25 March 2021
27 Time View