Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হরতালের নামে দেশে যে তাণ্ডব চালানো হচ্ছে তা বন্ধে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:– নাশকতা বন্ধ না করলে এবং হরতালে জানমাল রক্ষার্থে সরকার কঠোর বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হরতালের নামে দেশে যে তাণ্ডব চালানো হচ্ছে তা বন্ধে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অন্যথায় জনস্বার্থে এটা থামাতে সরকার কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রবিবার (২৮ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, ‘গুজব ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধি করা হচ্ছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার চেষ্টা করা হচ্ছে।’ হরতাল ও তাণ্ডবের পেছনে শুধুই কি হেফাজত নাকি অন্যকোনও সংগঠন জড়িত তাক খতিয়ে দেখা হচ্ছে। তাদের হামলার ধরণ দেখে মনে হচ্ছে এর পেছনে অন্যকোনও সংগঠন জড়িত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে, সবকিছু খতিয়ে দেয়া হচ্ছে উল্লেখ করে হামলা ও নাশকতায় যে জড়িত থাকুক আমরা কাউকে ছাড় দেব না বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফররের বিরোধিতা করে আন্দোলনের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। গেল শুক্রবার তাদের সহিংস কর্মসূচিতে বেশ কয়েকজনের প্রাণহানির অভিযোগ তুলে রবিবার হরতালের ঘোষণা দেয় সংগঠনটি।

আজ সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলাম। এরমধ্যে, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালিতে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখা হয় এবং রাজশাহীতে দু’টি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বেশকয়েকটি সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

অন্যদিকে,বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:17 pm, Sunday, 28 March 2021
15 Time View