Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো খালাস শুরু

স্বাধীন কন্ঠ ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘গানভর’ (Gunvor)-এর সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাংলাদেশে পৌঁছেছে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামিটের টার্মিনালে নোঙর করার পর ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার ধারণক্ষমতার এই কার্গোটি থেকে এলএনজি খালাস কার্যক্রম শুরু হয়।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে গানভরের এটিই প্রথম চালান। এর আগে গত ১৪ সেপ্টেম্বর আরও একটি এলএনজি কার্গো দেশে পৌঁছায়। পরপর একাধিক চালান আসায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
চলতি সেপ্টেম্বর মাসে দেশে মোট ৯টি এলএনজি কার্গো আসার কথা রয়েছে। ইতোমধ্যে আরামকোর দুটি, ব্রিটিশ পেট্রোলিয়াম ও পস্কোর একটি করে মোট চারটি কার্গো দেশে এসে পৌঁছেছে। ১৭ সেপ্টেম্বর গানভরের কার্গো আসার পর ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটালএনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো এবং আগামী ২৮ সেপ্টেম্বর গানভরের আরও একটি চালান দেশে আসার সময়সূচি নির্ধারিত রয়েছে।
পেট্রোবাংলার ১৭ সেপ্টেম্বর রাতের তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২,৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে ১,৬১২ মিলিয়ন ঘনফুট এবং আমদানিকৃত এলএনজি থেকে ৯৯৩ মিলিয়ন ঘনফুট যুক্ত হয়েছে।
গ্যাস সরবরাহ বাড়ায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলের কলকারখানায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ ও সরবরাহ আগের চেয়ে ভালো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সমিতি।
তবে শিল্প খাতে সাময়িক স্বস্তি ফিরলেও রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাস সংকট এখনও কাটেনি। দিনের কিছু সময়ে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও অনেক এলাকাতেই চুলা জ্বলছে না, ফলে গৃহস্থালি রান্নাবান্নায় সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:29 pm, Friday, 18 September 2026
58 Time View