Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মসজিদে উগ্রবাদী সন্দেহে আটক ১১ জন মুক্ত, ১২ জন সিটিটিসি হেফাজতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন কন্ঠ ডেস্ক
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনের বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১২ জনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত শুক্রবার জুমার নামাজের পর কিছু ব্যক্তি তেজগাঁও কলেজ মসজিদে অবস্থান করে আলোচনা করছিলেন। সম্ভাব্য উগ্রবাদী তৎপরতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করে। পরবর্তীতে তাঁদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ করা হয়।

তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক ১১ জনের বিরুদ্ধে উগ্রবাদী কর্মকাণ্ডের কোনো উল্লেখযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ফলে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে অবশিষ্ট ১২ জনের বিষয়ে তিনি জানান, মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার পরিকল্পনা করছিলেন বলে তথ্য মিলেছে। তাঁদের বিরুদ্ধে দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত হওয়ার অভিযোগ রয়েছে।

উগ্রবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের উগ্রবাদী তৎপরতার বিষয়ে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা)। ইতোমধ্যে এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সিটিটিসি হেফাজতে থাকা ১২ জনকে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেটওয়ার্ক উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:01 pm, Sunday, 20 September 2026
59 Time View