সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
ঈদের পোষাক না পেয়ে রোজা অবস্থায় তৃতীয় শ্রেনির ছাত্রীর আত্মহত্যা
কুমারখালী প্রতিনিধিঃ- কুষ্টিয়ার কুমারখালীতে ঈদের পোষাক না পেয়ে অভিমান করে তৃতীয় শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাপরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। রেহেনা (১০) নামের ঐ স্কুল ছাত্রী দিনমজুর রাশিদুল শেখের মেয়ে ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।নিহতের নানা ওয়াদুদ বলেন, শুক্রবার বিকেলে রেহেনা ওর মায়ের কাছে ঈদের পোষাক কেনার বায়না ধরে। ওর মা রাগ করে অভাবের কথা জানিয়ে রোজার ঈদে না নিয়ে কোরবানির ঈদে পোষাক কিনে দেবার কথা বলে । সেই অভিমানে রোজা থাকা অবস্থায় নিজঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঈদের জামা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
Tag :


























