সাংবাদিকের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে:মাহবুব উল আলম হানিফ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন// অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে দায়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে এবার শামিল হয়েছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।মঙ্গলবার (১৮ই মে) মাহবুব উল আলম হানিফ টেলিফোনে ডিবিসি নিউজকে জানান, সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে গতকালের ঘটনা দুখজনক। এটা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।গণমাধ্যম ও সরকার একে অপরের পরিপূরক। সংবাদ মাধ্যমের দ্বারাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছায় বলেও জানান আওয়ামী লীগের এ সংসদ সদস্য।রোজিনা ইসলাম নির্যাতন ও আটকে রাখার পর জামিন না দিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া এক পোস্টে মাহবুব উল আলম হানিফ লেখেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে। এর আগে, অনুমতি ছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির ছবি তোলার অভিযোগে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলন বয়কট করেছে সাংবাদিকরা।