দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধ// বৃহস্পতিবার বেলা ১২ টার সময় দৌলতপুর উপজেলা চত্বরে দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, দৌলতপুর রিপোটার্স ক্লাব, আল্লারদর্গা প্রেস ক্লাবসহ উপজেলার বিভিন্ন স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একই ব্যানারে প্রতিবাদে ফেটে পড়েন। ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে সাংবাদিকরা বক্তব্য দেন। সে সময় দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল সংগঠনের সাংবাদিকবৃন্দ প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিকে অনতিবিলম্বে নিপীড়ন বন্ধ করে নিঃশর্ত মুক্তির দাবী জানান। এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন বক্তব্য রাখেন।







