Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যাত্রী ও যানবাহনের উভয়মুখী চাপ পরেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে

আব্দুল মান্নান // সাপ্তাহিক ছুটিতে অনেকে যাচ্ছেন গ্রামের বাড়িতে আবার ঈদ উদযাপন শেষে দক্ষিণবঙ্গের অনেক মানুষ এখনো ফিরছে ঢাকার কর্মস্থলে। এতে আজ শুক্রবার সকাল থেকে যাত্রী ও যানবাহনের উভয়মুখী চাপ পরেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে। সকাল থেকে যাত্রীদের বাড়তি চাপে ফেরিতে যানবাহন পার করা হচ্ছে সীমিত। ফলে দুই ঘাটেই নদী পারাপারে যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ।মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫শতাধিক ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে এ নৌরুটে আজ ১৮টি ফেরি সচল রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।এদিকে লকডাউনে গণপরিবহন সংকটে শিমুলিয়া ঘাটে আসা যাত্রীদের ঢাকার গন্তব্যে পৌঁছাতে হচ্ছে মোটরসাইকেল, সিএনজিসহ ছোট যানবাহনে। এতে ভোগান্তি আর বাড়তি ভাড়ার সমস্যা পোহাতে হচ্ছে যাত্রীদের।শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, আজ দুই ঘাটে ঢাকা ও দক্ষিণবঙ্গ উভমুখী যাত্রীদের চাপ রয়েছে। পাশাপাশি প্রচুর সংখ্যক যানবাহনও রয়েছে। শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী ৩শতাধিক ও পণ্যবাহী ২শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এই নৌরুটে ছোট বড় মিলিয়ে সচল ১৮টি ফেরিতে পর্যায়ক্রমে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:27 pm, Friday, 21 May 2021
21 Time View