Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাংলাদেশ সরকার কাউকে ইসরায়েল ভ্রমণের অনুমতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন// ই-পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হলেও বাংলাদেশ সরকার কাউকে ইসরায়েল ভ্রমণের অনুমতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।বুধবার (২৬ মে) রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ফিলিস্তিনি জনগণের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর শেষে এসব কথা বলেন ,পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করি না। ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই রয়েছে।’স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকারের ইস্যুকৃত পাসপোর্টে উল্লেখ করা ছিলো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরাইল’। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি শুধু ইসরাইল ছাড়া বিশ্বের যেকোনো দেশ ভ্রমণ করতে পারবেন। কিন্তু, সম্প্রতি পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি তুলে দেয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।তবে, গেল সোমবার ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান পাসপোর্টে পরিবর্তনকে রাজনৈতিক মনে না করলেও বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান।এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়নি, কোনোদিনও দিবেও না। এই পরিবর্তন পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:17 pm, Wednesday, 26 May 2021
37 Time View