Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী।মহামারির নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ১ শতাংশ কমিয়ে নির্ধারণ করা হলো ৭ দশমিক ২ শতাংশ। তবে বাড়লো মোট বাজেটের আকার। এবার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশাল ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি খরচ হবে পরিচালন ব্যয় বাবদ। ৩ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭৮ কোটি টাকা। যার মধ্যে এডিপি ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। ঋণ, অগ্রিম ও খাদ্য হিসাবে খরচ হবে ৫ হাজার ১০৩ কোটি টাকা।নতুন বাজেটে রাজস্ব লক্ষ্য নির্ধারিত হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। তবে এনবিআর এর লক্ষ্যমাত্রা বাড়ছে না এক টাকাও। সংস্থাটিকে আদায় করতে হবে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এনবিআর-এর বাইরের কর থেকে ১৬ হাজার কোটি টাকা পাওয়ার আশা করছেন অর্থমন্ত্রী। আর কর ব্যতিত প্রাপ্তির লক্ষ্য ৪৩ হাজার কোটি টাকা। বাজেটে ৩ হাজার ৪৯০ কোটি টাকা ধরা হয়েছে বিদেশি অনুদান।আয় ও ব্যয়ের বিশাল ফারাক থাকায়, এবারই সর্বোচ্চ ঘাটতি থাকছে। ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকার যোগান পেতে, ব্যাংক ঋণ নেয়া হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। বিদেশ থেকে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা ধার নেয়ার ইচ্ছা আছে সরকারের। সেই সঙ্গে পরিকল্পনা আছে ৩২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:05 pm, Thursday, 3 June 2021
41 Time View