Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ঘোড়ামারা গ্রামের ফসলের ক্ষেতে পড়ে ছিল এক নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক // দৌলতপুরে ফসলের ক্ষেত থেকে শ্যামলী খাতুন (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুকবার (৪ জুন) ভোর ৬টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।শ্যামলী ওই গ্রামের তাজমেল আলীর মেয়ে।স্হানীয়রা জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টার দিকে মোবাইলে কথা বলতে বলতে বাহিরে বের হয়ে আর বাড়ী ফেরেনা সে। পরে শুক্রবার সকালে বাড়ীর পাশের ক্ষেতে ঐ নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তার মেয়ে মিতু স্থানীয় ও পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেয়।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। জানা যায়, নিজ বাড়ি থেকে মাত্র একশ গজ দূরে ফসলের মাঠে মরদেহটি পড়ে ছিল।গলায় পেঁচানো ছিল পরনের ওড়না আর চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিলো । ওই নারী স্বামী পরিত্যক্তা।তার ১২ বছরের একটি মেয়ে সন্তান আছে। তিনি প্রায় ১০ বছর আগে স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বাবার বাড়িতে থাকে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:42 am, Friday, 4 June 2021
28 Time View