Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চাল, ডাল, তেলসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়েছে

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// রাজধানীর বাজারে প্রস্তাবিত বাজেটের প্রভাব না পড়লেও চাল, ডাল, তেলসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে কয়েকদিন ধরে অস্থির পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রতি কেজিতে দাম কমেছে ৫ টাকা করে।বাজারে নতুন চাল উঠলেও সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা। ব্যবসায়ীরা বলছেন, মিলমালিকরা সরকারি গুদামে চাল সরবরাহ এবং তাদের কারসাজির কারণেই দাম বাড়তি।এদিকে, বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি ৯ টাকা করে। এছাড়া ভারত থেকে আমদানি করা মসুর ডাল কেজিতে বেড়েছে ২০ টাকা। বাজারে এসব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ক্রেতারা।তবে গত কয়েকদিন ধরে রাজধানীর পেঁয়াজের বাজারে যে অস্থিরতা ছিলো তা কিছুটা কমেছে। কেজি প্রতি দাম কমেছে ৫ টাকা করে।এদিকে, সরবরাহ থাকা সত্ত্বেও রাজধানীর সবজির বাজারও বেশ চড়া। ক্রেতাদের অভিযোগ, শুক্রবার ছুটির দিনে চাহিদা বেশি থাকায় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় দোকানিরা।বাজেটে আমদানি করা ছাগল ও ভেড়ার মাংসের দাম বাড়ার কথা থাকলেও বাজারে এর কোন প্রভাব পড়েনি। বিক্রি হচ্ছে আগের দামেই।তাছাড়া, বাজেটে আমদানি করা শাকসবজি ও ফলমূলসহ যেসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে। বাজারে এর প্রভাব পড়তে আরো সময় লাগবে বলে মনে করছেন বিক্রেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:48 pm, Friday, 4 June 2021
28 Time View