Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রংপুর নগরীতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রং পুর জেলা প্রতিনিধি// রংপুর নগরীতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাই ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।শনিবার (০৫ জুন) বেলা সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার জানান, গত ৪ মে ভোরে নগরীর চালআমোদ সিঙ্গার গলি এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নগরীর পশুরাম এলাকা থেকে শুভ আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যে নগরীর ধাপ কটকিপাড়া এলাকার সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সাজু পুলিশকে জানায় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শুভ আহমেদ।তিনি বলেন, এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য রবিউল হাসান, আব্দুল বাতেন, রবিউল ইসলাম ও হাসান আলী তুহিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।মারুফ হোসেন বলেন, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতো। তাদের একটি সিন্ডিকেট আছে। সিন্ডিকেট নেতৃত্ব দেয় শুভ আহমেদ। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে। তাদের সহযোগীদেরও গ্রেফতার করা হবে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চুরি যাওয়া ছয়টি মোটরসাইকেল উদ্ধার করেছি। চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:01 pm, Saturday, 5 June 2021
133 Time View