দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঘর পেল ৮৮ পরিবার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অসহায় গৃহহীন ৮৮ টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ২ শতাংশ জমি সহ বাড়ি উপহার পেলেন।ভিডিও কনফারেন্সের মাধমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় উদ্বোধন করার পর স্থানীভাবে এসব পরিবার গুলোকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়াম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন সহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।