তিন এমপিসহ ৬ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// দুর্নীতির অভিযোগ থাকায় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য- হুইপ সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা ৩-আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ছয় জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।বাকিরা হলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ। এর আগে ক্যাসিনোকান্ডের তথ্য প্রকাশের পর দুদক সামশুল হক চৌধুরীসহ বেশ কয়েকজনের ক্ষেত্রে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। পরে হাইকোর্টের নির্দেশনা আসে যে এ ধরনের নিষেধাজ্ঞায় আদালতের অনুমতি নিতে হবে। এমন প্রেক্ষাপটে আদালতের কাছে বিদেশযাত্রা নিষেধাজ্ঞায় অনুমতি চাওয়া হয়।