Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নিম্নআয়ের মানুষের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// নিম্নআয়ের মানুষের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্যাকেজে ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহণ শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ ক্ষুদ্র ব্যবসায়ী ও এক হাজার ৬০৩ জন নৌ পরিবহণ শ্রমিককে জন প্রতি ২৫০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। এতে উপকারভোগির সংখ্যা ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন।শহর এলাকায় এই সহায়তা ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত, সারাদেশে ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করা হবে। এতে ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটা রাখা হয়েছে। এছাড়া ৩৩৩ নম্বরে জনসাধারণের অনুরোধে খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকদের বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে।এর আগে গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কাজে অর্থায়নের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:04 pm, Tuesday, 13 July 2021
20 Time View