Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

অনলাইনে বিক্রি শুরু হতে না হতেই ট্রেনের সব টিকিট উধাও হয়ে গেছে

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// অনলাইনে বিক্রি শুরু হতে না হতেই ট্রেনের সব টিকিট উধাও হয়ে গেছে।ঈদ উল আজহাকে সামনে রেখে অর্ধেক আসন ফাঁকা রেখে চলা ট্রেনের সব টিকিটই বিক্রি হওয়ার কথা অনলাইনে। কিন্তু টিকিট বিক্রি শুরু হলে অনেকেই রেলওয়ের অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকতে পারেননি। আবার যারা বহু কষরতে ঢুকেছেন তারাও বিফল হয়েছেন।ঘণ্টার পর ঘন্টা অনলাইনে টিকিটের জন্য চেষ্টা করেও মেলেনি ট্রেনের টিকিট। তাই হতাশ হয়ে কমলাপুর স্টেশনে এসেছেন কেউ কেউ।তোপের মুখে পড়েন কমলাপুর স্টেশনের দায়িত্বরত তথ্য সহকারী মাসুদুর রহমান। তিনি বলেন, টিকেটতো অনলাইনে বিক্রি হচ্ছে। এখন কে টিকেট পাবে আর কে পাবে না এটাতো আমাদের হাতে নেই। অনলাইনেই সব দেয়া হচ্ছে যারা কাটতে পারবেন তারা পাবেন,যারা পারবেন না তারা পাবেন না। মঙ্গলবার বিকেল থেকে ঈদের টিকিট বিক্রির ঘোষণা থাকলেও পরে রেলওয়ে ঘোষণা দেয় বুধবার সকাল আটটা থেকে ১৫, ১৬, ১৭ এবং ১৮ই জুলাইয়ের টিকিট বিক্রির কথা।ভুক্তভোগীরা বলেন, আমরা রাত থেকেই চেষ্টা করে যাচ্ছি কিন্তু নট অ্যাভেইলেবল বলছে আমাদের। আমরা সার্ভারে ঢুকরেই পাচ্ছি না। একবার সার্ভারে ঢুকতে পেরেছি কিন্তু এরপর আবার হঠাৎই অফ হয়ে যায়। এখন পর্যন্ত আমরা কেউই কোন টিকেট নিতে পারি নি।প্রশ্ন উঠেছে টিকিট বিক্রি শুরু হতে না হতেই কীভাবে শেষ হয়ে গেলো?কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, অনলাইনে একসঙ্গে চারদিনের টিকিট বিক্রি হওয়ায় সার্ভারে জটিলতা হচ্ছে।ঈদ উপলক্ষে ১৫ই জুলাই থেকে ২২ শে জুলাই পর্যন্ত প্রতিদিন ৭২টি ট্রেন চলবে বিভিন্ন রুটে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:48 pm, Wednesday, 14 July 2021
31 Time View