Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কঠোর বিধিনিষেধ শিথিল করায় রাজধানীতে চলছে গণপরিবহণ

মানিক কুমার স্টাফ রিপোর্টার// কঠোর বিধিনিষেধ শিথিল করায় রাজধানীতে চলছে গণপরিবহণ। ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে নেয়া হচ্ছে যাত্রী। তবে নির্ধারিত ৬০ শতাংশের চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।চলমান বিধিনিষেধ শিথিল করায় আজ রাস্তায় নেমেছে সব ধরনের পরিবহণ। বেড়েছে যানজটও। কঠোর বিধিনিষেধের কারণে যারা এতদিন গ্রামের বাড়িতে যেতে পারেনি, তারা ভিড় জমাচ্ছেন কাউন্টারে।এক যাত্রী বলেন, কোন কাউন্টারে টিকিট পাচ্ছিনা, সবই নাকি বুকড হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা টিকিট নাই।আরো এক যাত্রী বলেন, গতকাল আমি টিকিট কনফার্ম করেছি সহজ ডট কমের মাধ্যমে। আমার কাছে সব ম্যাসেজ আছে। ওরা বলছে টিকিট নাকি ক্যানসেল হয়ে গেছে।যাত্রীদের অনেকেই অতিরিক্ত ভাড়া নেয়ার কথা বলছেন। যদিও পরিবহণ সংশ্লিষ্টরা বিষয়টি অস্বীকার করছেন।এক নারী বলেন, ভাড়া ৬০ শতাংশ বেশ নেয়ার কথা থাকলেও ওরা ডাবল নিচ্ছে।এক যাত্রী জানান, টিকিট পেলাম কিন্তু বেশি নিলো। সাড়ে ৪শ’ টাকার টিকিট ১২০০ নিলো।টিকিট কাউন্টারে এক কর্মকর্তা বলেন, এখনো কোন চার্ট আসেনি। ৬০ ভাগ রাখবো নাকি বেশ রাখবো।আরো এক টিকিট কাউন্টারের টিকিট কর্মকর্তা বলেন, রাস্তায় প্রচুর জ্যাম। শিডিউল গাড়িগুলো কেউ দিতে পারছেনা। এই কারণে প্যাসেঞ্জারের খুব চাপ।দূরপাল্লার বাসগুলো স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, সেজন্য নিয়মিত কাজের অংশ গাবতলী বাসস্ট্যান্ডে বাসগুলো তদারকি করছে ভ্রাম্যমাণ আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:29 pm, Thursday, 15 July 2021
21 Time View